২৯ মে ২০১৫ : একনজরে সারাদিনের খবর
রাতের খাবার খাওয়ার সময়ই জবাই হলেন তারা
রাতের খাবার খাওয়া অবস্থায় বান্দরবানে একই পরিবারের ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে এই ঘটনা ঘটে। বান্দরবার থানা পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
শাসন করতে আসিনি, সেবা করতে এসেছি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মরণে ভয় করি না। বাঙ্গালির ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি। শাসন করতে আসিনি, জনগণের সেবক হিসেবে সেবা করতে এসেছি।
সর্বনাশা মেঘনায় সর্বশান্ত পারুল
মেঘনা নদী গ্রাস করে নিয়েছে পারুল বেগমের সবকিছু। ঘর শূন্য করে সংসারের সকল আলো নিভিয়ে তার চার সন্তান চলে গেছেন না ফেরার দেশে। আর সন্তান হারানোর শোক সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন প্রবাসী পিতা ফারুক মিয়া। স্বামী-সন্তানের শোকে পাগলপ্রায় মা পারুল বেগম।
আমাদের শিক্ষার্থীদের মেধা বিশ্বমানের : পলক
বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা বিশ্বমানের। আর বিভিন্ন ক্ষেত্রে এর প্রমাণও দিচ্ছে এসব মেধাবীরা। প্রোগ্রামিংয়ের বিশ্ব আসরে আমাদের শিক্ষার্থীরাও যাতে নিয়মিত ভালো করতে পারে সে জন্য আলাদা নজর দেয়া হবে।
বাংলাদেশের বিমানবন্দরগুলো নিউইয়র্কের চেয়েও ভালো!
নিউইয়র্ক সিটির তিনটি প্রধান বিমানবন্দরের অবস্থা এখন লজ্জাজনক হয়ে দাঁড়িয়েছে। জন এফ কেনেডি, লা গার্ডিয়া এবং নিউজার্সির নিওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর এখন বিবেচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে খারাপ বিমানবন্দর হিসেবে।
মোদি-মমতার সফরে হচ্ছে না তিস্তা চুক্তি!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকা সফরে মুখ্যমন্ত্রী মততা ব্যানার্জি সঙ্গী হচ্ছেন কি-না, তা নিয়ে টানাপড়নের পর অবশেষে মোদীর হস্তক্ষেপে বরফ গলছে মমতার। ফলে নতুন করে কোনো অঘটন না ঘটলে আমাগী ৬ জুন মোদির সঙ্গী হয়ে ঢাকা আসছেন মমতা ব্যানার্জি।
শাহজালালে দুর্লভ প্রজাতির ১৩০ কচ্ছপ উদ্ধার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩০টি দুর্লভ প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের বহির্গমন-১ নম্বর গেটে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ট্রলি তল্লাশি করে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
পাবনায় ট্রাকচাপায় ২ নারী ব্র্যাক কর্মকর্তা নিহত
পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় দুই নারী ব্র্যাক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতরা হলেন, মুক্তারা পারভীন (৩৫) ও সিমা খাতুন (২৮)। এ সময় হযরত আলী (৩৬) নামে ব্র্যাকের আরেক কর্মকর্তা গুরুতর আহত হন। এ ঘটনায় ট্রাকচালকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিষিদ্ধ হলে জামায়াতকে ছাড়বে বিএনপি
জামায়াতকে সঙ্গে রাখার কারণে রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে নানা আলোচনা সমালোচনায় রয়েছে বিএনপি। জামায়াতকে সঙ্গে রাখা হবে নাকি তাদেরকে ছেড়ে দেয়া হবে এ নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেই দলটির। তবে নিষিদ্ধ হলে নতুন করে চিন্তা করবে বিএনপির হাইকমান্ড।
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি কর্মসূচি ঘোষণা
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শুক্রবার দুপুরে বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিএনপিকে ঠিক করতে হবে তারা কী ধরনের রাজনীতি করবে : ইনু
দেশে গণতন্ত্র নেই বিএনপির এমন অভিযোগের জবাবে কুষ্টিয়ায় জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রকে পুড়িয়ে দেয়ার জন্য বেগম খালেদা জিয়া মানুষ পোড়ানোর রাজনীতি শুরু করেছিলেন। যতক্ষণ পর্যন্ত বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের গণতন্ত্রের রাজনীতি করার কোনো অধিকার নেই।
সৌদিতে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৪
সৌদি আরবের দাম্মাম শহরের একটি শিয়া মসজিদে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। তবে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে দুষ্কৃতিকারীদের হামলা থেকে মসজিদটি রক্ষা পেয়েছে।
বাড়ছে গুগলের অফলাইন সেবার পরিধি
ব্যবহারকারীদের জন্য অফলাইন সেবার পরিধি বাড়াচ্ছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। সারাবিশ্বে একশো কোটি ব্যবহারকারীকে এর আওতায় নিয়ে আসার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।
তৃতীয় রাউন্ড শেষে দুলাল সপ্তম, সিদ্দিকুর ৬৪তম
বসুন্ধরা গলফ ওপেনে শেষে ভালো অবস্থায় নেই বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে সিদ্দিকুরের অবস্থান ৬৪তম। তবে বাংলাদেশের তরুণ গলফার দুলাল হোসেন রয়েছেন সপ্তম স্থানে।
ভারতে খেলার অপেক্ষায় আছি : মাশরাফি
২০০০ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় পা রেখেছিল বাংলাদেশ ক্রিকেট। কিন্তু তারপর একে একে কেটে গেছে ১৫টি বছর। অথচ এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে সে দেশে খেলার কোন আমন্ত্রণ পায়নি বাংলাদেশ।
আরএস/পিআর