সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ আরেক যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:২১ এএম, ১৬ মে ২০২৬
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট/ছবি: জাগো নিউজ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরেক যুবকের মৃত্যু হয়েছে।

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। মারা যাওয়া যুবকের নাম আমির (২৫)। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে দুজনের মৃত্যু হলো।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন
নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২
সোনারগাঁওয়ে ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু

বুধবার (১৩ মে) মেঘনাঘাটে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে শংকর (২৫) নামের একজনের মৃত্যু হয়। তার শরীরের ৪৬ শতাংশ দগ্ধ ছিল।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধের পরিমাণ কম থাকায় ছয়জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনো চারজন চিকিৎসাধীন।

কেএজেডআইএ/একিউএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।