বন্ধ থাকবে হাতিরপুল-সার্ক ফোয়ারা-পান্থপথ সড়ক
রাজধানীর কারওয়ান বাজারে ন্যাশনাল ব্যাংকের নির্মাণাধীন টুইন টাওয়ার ভবনের বেজমেন্ট ধসে রাস্তার কিছু অংশ ভেঙে পড়েছে। এ ঘটনায় যে কোনো দুর্ঘটনা এড়াতে হাতিরপুল-সার্ক ফোয়ারা-পান্থপথ সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পেোরেশন
ঘটনাস্থল পরিদর্শন শেষে শুক্রবার দুপুরে মেয়র সাঈদ খোকন এ সিদ্ধান্তের কথা জানান। তবে সড়কটি পুনরায় রোববার খুলে দেয়া হবে।
মেয়র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘এখনো ঘটনাস্থলের আশপাশের রাস্তা ঝুঁকিমুক্ত নয়। রোববারের মধ্যে রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) ও নির্মাণাধীন প্রতিষ্ঠানকে ধসের স্থান ও আশপাশের এলাকা ঝুঁকিমুক্ত করতে হবে।’
নির্দেশনা অনুযায়ী এ কাজে ব্যর্থ হলে রাজউক ও নির্মাণাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানালেন মেয়র।
প্রসঙ্গত, কারওয়ান বাজার এলাকায় বুধবার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে দুই দফা ন্যাশনাল ব্যাংকের নির্মাণাধীন ‘টুইন টাওয়ার’ ভবনের পাইলিংয়ের একটি অংশসহ পাশের সড়ক ধসে পড়ে। এতে হুমকির মুখে পড়ে সুন্দরবন হোটেল।
বিকেল ৩টার দিকে ধসে পড়া ওই স্থানে বালু ফেলার সময় আবারো ধস দেখা দেয়। বিকেল সাড়ে ৪টার দিকে সুন্দরবন হোটেলের বেজমেন্টের একটি অংশও ভেঙে পড়ে।
এলএ