কলাবাগানে অগ্নিকাণ্ড : একই পরিবারের ৭ জন দগ্ধ
প্রতীকী ছবি
রাজধানীর কলাবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছে। শনিবার ভোর ৬টা ২৫মিনিটে কলাবাগানের লেক সার্কাস রোডের ২৯ নং বাড়িতে এঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন মমতাজ বেগম (৫০), রোজী বেগম (৪০), সুমন (৩০), রেশমা আক্তার (২৫), অয়ন (২০), বিথি আক্তার (১৫) ও রাব্বি (১০)।
তাদের সকলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে রাখা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছে ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক রাহাত। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।
এআরএস/এমএস