শাহজালালে ৭ হাজার মোবাইল সেট জব্দ
ফাইল ছবি
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাতহাজার মোবাইল সেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবারর সকাল সাড়ে ১০টায় ফ্রেইট ইউনিটে অভিযান চালিয়ে মোবাইল গুলো জব্দ করা হয়। মোবাইলগুলো স্যামসং কোম্পানির।
কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার শহিদুজ্জামান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর ফ্রেইটে অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়েছে। মিথ্যা ঘোষণা দিয়ে হংকং থেকে মোবাইল হ্যান্ডসেটগুলো আমদানি করা হয়েছে। মোবাইল সেটগুলোর আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা।
এআর/এএইচ/এমএস