ঢাকার বাতাস আজ সবচেয়ে ‘অস্বাস্থ্যকর’, ভালো সিয়াটলে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৪ মে ২০২৬
ফাইল ছবি

ঢাকার বাতাসের মান দিন দিনই খারাপ হচ্ছে। যা একদিকে পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। ঢাকায় গত কয়েক সপ্তাহ ধরে কম-বেশি বৃষ্টি হলেও বাতাসের মানের তেমন উন্নতি হচ্ছে না।

আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থানে করছে ঢাকা। দূষণের দিক থেকে আজ তালিকায় দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে চীনের দুটি শহর চেংদু ও বেইজিং। অন্যদিকে, আজ বাতাসের মান সবচেয়ে ভালো যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে।

বৃহস্পতিবার (১৪ মে) বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৯টার সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

এদিন সকাল ৯টায় তালিকার শীর্ষে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১৬৬। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে থাকা চেংদু ও বেইজিংয়ের দূষণ স্কোর আজ ১৫৮। অর্থাৎ, সেসব শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ বায়ুদূষণের শীর্ষে থাকা ১০টি দেশের তৃতীয় অবস্থানে থাকা মিশরের কায়রোর স্কোর ১৫৭। এরপর যথাক্রমে- ইন্দোনেশিয়ার জাকার্তা ১৫৭, চিলির সান্তিয়াগো ১৫৫, পাকিস্তানের লাগোর ১৩১, কুয়েতের কুয়েত সিটি ১২৩, ইরাকের বাগদাদ ১০৫, ভারতের দিল্লি ৯৯, চীনের চোংকিং ৯৯ ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই ৯৯ স্কোর নিয়ে দূষণে শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে।

১২৩টি দেশের ওপর এক বায়ুমানের এ সূচকের আজ বাতাসের মান সবচেয়ে ভালো যুক্তরাষ্ট্রের সিয়াটলে। শহরটির বায়ুদূষণের স্কোর মাত্র ৮। যেখানে কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

তুলনামূলক ভালো বায়ুমানের এ তালিকায় সিয়াটলের পরই রয়েছে অস্ট্রেলিয়ার দুটি শহর ক্যানবেরা (স্কোর ১২) ও সিডনি (১৩)। এছাড়া নিউজিল্যান্ডের অকল্যান্ডে ১৩, যুক্তরাষ্ট্রের ছয় শহর পোর্টল্যান্ড ১৪, শিকাগো ১৪, ডেট্রয়েট ১৪ ও ওয়াশিংটন ১৮, নিউইয়র্ক ১৯ ও সানফ্রান্সিসকোর বায়ুমানের স্কোর ২০।

সুইডেনের স্টোকহোমের স্কোর আজ ১৮, পর্তুগালের লিসবনে ১৯, বেলজিয়ামের ব্রাসেলসে ১৯, কানাডার টরেন্টোর স্কোর ২০।

কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।