রাজধানীতে স্ত্রী কর্তৃক স্বামী অ্যাসিডদগ্ধ


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৩ জুন ২০১৫

রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় স্ত্রী শাহানাজ বেগম কর্তৃক অ্যাসিডদগ্ধ হয়েছেন স্বামী আকবর আলী। বুধবার বিকেল পৌনে ৬টার দিকে কামরাঙ্গীচর এলাকার মাতবর বাজারের হাজি ফজলু মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ হেফাজতে থাকা তার স্ত্রী শাহানাজ বেগম জানান, বিকেল পৌনে ৬টার দিকে ঘুমন্ত স্বামীর মুখে অ্যাসিড নিক্ষেপ করেন তিনি। এরপর স্বামীর আর্তচিৎকারে পাশে গেলে তারও হাতের কিছু অংশ ঝলসে যায়।

তারপর স্বামীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শাহানাজ। ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করান তাকে। সেখানে আকবর আলী পুলিশকে জানান, তার স্ত্রীই তাকে অ্যাসিড মেরেছে।

তাৎক্ষণিক ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস শাহানাজ বেগমকে আটক করেন। চার বছরের শিশু সন্তান জুদানকে নিয়ে এখন পুলিশ হেফাজতে আছেন শাহানাজ। স্বামী ভরণ পোষণ না দেয়ায় এবং অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখায় তিনি এমনটি করেছেন বলে জানান।

উল্লেখ্য, আহত আকবর আলী পেশায় একজন দর্জি তার বাবার নাম শামসুদ্দিন বলে জানা গেছে।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।