৩ জুন ২০১৫ : এক নজরে সারাদিনের খবর
দুই বাসের পাল্লায় প্রাণ হারালো হেলপার
রাজধানীর কারওয়ানবাজারে একটি যাত্রীবাহী বাস উল্টে চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। একই ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
মানবপাচার : অভিযুক্ত থাই জেনারেলের আত্মসমর্পণ
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করলেন থাইল্যান্ডের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মানস কংপান।
পুঁজিবাজার চাঙ্গা করতে বাজেটে আসছে প্রণোদনা
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা বৃহস্পতিবার। বাজেটে পুঁজিবাজার চাঙ্গা করেত কোম্পানির করপোরেট কর কমানো ও লভ্যাংশের কর সীমা বৃদ্ধিসহ থাকছে বেশ কিছু প্রণোদনা।
ঘাটতি ও বিনিয়োগ চ্যালেঞ্জের বড় বাজেট
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট পেশ হচ্ছে কাল বৃহস্পতিবার। টানা দুই মেয়াদে ১০ বছরে এটি হবে সপ্তম বাজেট।
ভারত-বাংলাদেশের মধ্যে আস্থা বেড়েছে
দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক ট্রানজিটের দেশ।
এক হাজার টাকা দরে ধান ক্রয়ের দাবি
কৃষি-কৃষক-ক্ষেতমজুর বাঁচাতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক সমিতি-ক্ষেতমজুর সমিতি-সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফন্টের যৌথ উদ্দ্যগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লায় বাসে পেট্রলবোমা, দগ্ধ ৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন ৭ জন। মঙ্গলবার রাত ১২ টায় এ ঘটনা ঘটে।
নিমতলী ট্র্যাজেডি : বন্ধ হয়নি রাসায়নিক ব্যবসা
ধুমধাম করে চলছিল বিয়ের আয়োজন। বিউটি পার্লারে চলছিল কনের সাজানোর কাজ। সন্ধ্যা নামতেই বর পক্ষ চলে আসে কনের বাড়ি।
ভারতের বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা
আসন্ন ভারতের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ১৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন রুবেল হোসেন ও জুবায়ের হোসেন লিখন।
একে/আরআই