ওড়িশায় যুদ্ধবিমান বিধ্বস্ত
ভারতের ওড়িশা রাজ্যে আইএএফ-এর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি ভেঙে পড়ার পর বিস্ফোরণে ধ্বংস হয়ে গেলেও দু’জন পাইলট নিরাপদেই আছেন। বুধবার দুপুর সোয়া ১টার দিকে রাজ্যের ময়ূরভঞ্জ জেলার বিষয়ীর কুদরশাহি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, এ দিন হক জেট ট্রেনার এ ৩৪৯২ যুদ্ধবিমানটি নিয়ে মহড়ায় ব্যস্ত ছিলেন দু’জন পাইলট। বিমানটি ভেঙে পড়লেও তারা ঠিক সময়ে বেরিয়ে আসতে পেরেছিলেন। বিষয়ী ব্লক ডেভেলপমেন্ট অফিসার শম্ভুনাথ পণ্ডিত জানান, দু’জনেই সম্পূর্ণ সুস্থ আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি ভেঙে পড়ার পরেই এক বিরাট বিস্ফোরণের সৃষ্টি হয়। বিস্ফোরণের শব্দে জায়গাটির চারপাশে গ্রামবাসীদের ভিড় জমে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার উচ্চপদস্থ সরকারি অফিসারেরাও। ময়ূরভঞ্জের এসপি অনুপ কৃষ্ণও ঘটনাস্থলে হাজির ছিলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।
বিএ