শৈলকুপায় নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২টি নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করেছে পুলিশ। থানার এসআই রায়হান ও এএসআই সুজন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব নিবন্ধনহীন মোটরসাইকেল জব্দ করে।
এসআই রায়হান জানান, নিবন্ধন না থাকায় এসব মোটরসাইকেলের মালিকদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং আটককৃত মোটরসাইকেলগুলো বর্তমানে শৈলকুপা থানায় রাখা আছে।
তিনি আরো জানান, পুলিশের বিশেষ অভিযানের ফলে নিবন্ধনহীন মোটরসাইকেলের নিবন্ধন করা হলে সরকারের অনেক টাকার রাজস্ব আদায় হবে। সরকারের রাজস্ব আদায় করার লক্ষ্যে নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম খান জানান, কয়টি মোটরসাইকেল আটক করা হয়েছে তা এখনি জানানো সম্ভব হচ্ছে না, পরে জানানো হবে।
বিএ