পল্টনে মোবাইল টাওয়ারে মরদেহ
রাজধানীর পল্টনে রেজাউল করিম (২৫) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ব্যাংক এশিয়া ভবনের ছাদের একটি মোবাইল টাওয়ারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।
মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠায় পল্টন থানা পুলিশ। রেজাউল করিম র্যাংগস গ্রুপের নিরাপত্তাকর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াফলায়।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম বলেন, ঘটনাটি হত্যা না-কি আত্মহত্যা এ বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
এআর/জেইউ/বিএ/আরআই