২০ জুন : এক নজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২০ জুন ২০১৫

সুইস ব্যাংককে আবারো চিঠি দেবে কেন্দ্রীয় ব্যাংক
টাকা পাচারের নিরাপদ জায়গা হিসেবে সুইস ব্যাংকের পরিচিতি বিশ্বজুড়ে। আর আইনি প্রক্রিয়া কঠিন থাকায় সুইস ব্যাংকের তালা ভেঙে পাচারকৃত টাকা দেশে আনা কঠিন।

আনসারুল্লাহ নয়, হত্যার হুমকি দিচ্ছে জামায়াত!
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিম এর নাম করে জামায়াত দেশের বিশিষ্ট ব্যক্তিদের হ্ত্যার হুমকি দিচ্ছে। সর্বশেষ ঢাকা  বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাইস-চ্যান্সেলর (ভিসি) ও তথ্যমন্ত্রী সহ ২৫ জনকে হত্যা-হুমকির চিঠিটি রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ পাঠিয়েছে।

আবারো তিন ফরম্যাটেই সেরা সাকিব
ক্রিকেটের তিন ফরম্যাট টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আবারো বিশ্বসেরা অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। এ নিয়ে তৃতীয়বারের মতো সব ফরম্যাটেই অলরাউন্ডারদের সেরার আসনে বসলেন তিনি।

দুর্ঘটনার কবলে আশরাফুল
বাংলাদেশ ক্রিকেটে দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।  শনিবার সিলেট থেকে মৌলভীবাজার আসার পথে এ তিনি এ দুর্ঘটনার শিকার হন।

বাংলাদেশের কাছে ইচ্ছা করেই হেরেছে ভারত!
পূর্ণ শক্তির দল নিয়েও বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাকানিচুবানি খেয়ে ৭৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। আর এ জয়ের ফলে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাটা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে।

ধোনির বিরুদ্ধে ভারতীয় বোর্ডের তদন্ত
মুস্তাফিজের সাথে ধাক্কার পর ভারত অধিনায়ক রাতে ঠিক করে ঘুমোতে পারলেন না। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত তাঁকে দৌড়ে বেড়াতে হল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ঘরে।

ভারতের চাপেই মুস্তাফিজকে জরিমানা!
বৃহস্পতিবার বাংলাদেশ-ভারতের একদিনের ম্যাচে স্বাগতিকদের কাছে ৭৯ রানের হারের পরে অনেকটাই দিশেহারা ভারত। এরই মধ্যে আবার বাংলাদেশি তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দিয়ে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা গুনতে হয়েছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

পঁচা গম আমদানির কথা সংসদে অস্বীকার খাদ্যমন্ত্রীর
ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে যত কথা হচ্ছে, তার সবই শূন্যের ওপর বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তবে সঠিক পরীক্ষা ছাড়া কেউ এ বিষয়ে কোনো কথা বলতে পারেন না বলেও দাবি করেন তিনি।

যান্ত্রিক বিভাগ সরকারি টাকা নষ্টের আখড়া : আনিসুল হক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যান্ত্রিক বিভাগের অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র আনিসুল হক। শনিবার আকস্মিক পরিদর্শনে যান আনিসুল হক।

যাত্রীসেবার মান বাড়াতেই বিমানে ই-টিকিটিং : বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, যাত্রীসেবার মান আরো বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ বিমান।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।