রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১


প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২০ জুন ২০১৫

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. বাবুল (৩০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল মিরপুর শেওড়াপাড়া এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সরদার নিজামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাবুল সিটি করপোরেশন কার্যালয়ের সামনে সেফটি পরিবহন থেকে নামছিলেন। এ সময় পেছন দিক থেকে ইউনাইটেড পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান  তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় ঘাতক বাসসহ দুই বাসকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

টিআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।