কুড়িলে অপহৃত শিশু কুমিল্লায় উদ্ধার


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২১ জুন ২০১৫

রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে অপহৃত এক শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র‌্যাব)। শনিবার গভীর রাতে কুমিল্লা থেকে সানি নামে তিন বছরের ওই শিশুকে উদ্ধার করা হয়।

অপহরণে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়। গত ১৭ জুন ওই শিশুকে অপহরণ করা হয়েছিল।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান মাকসুদুল আলম।

এআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।