গুলশানে অবৈধ স্থাপনা ও ভেজাল বিরোধী অভিযান
রাজধানীর গুলশান-২ এর কাঁচা বাজার ও গুলশান -১ এর ডিসিসি মার্কেট এলাকয় অবৈধ্য স্থাপনা উচ্ছেদ ও ভেজাল খাদ্য দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পরিচালিত ভ্রাম্যমান আদালত।
এসময় ডিসিসি মার্কেটে মেয়াদীত্তীর্ণ মাছ বিক্রির অভিযোগে এক জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার সকাল ১১টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান শরীফ। তিনি জানান, অবৈধ স্থাপনার বিরোধী অভিযানের পাশাপাশি চলছে ভেজাল খাদ্যদ্রব্য বিরোধী অভিযান।
ফুটপাত দখল করে গড়ে উঠা দোকানপাট ও রমজান উপলক্ষে ফুটপাতে ইফতার সামগ্রীর দোকানে উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরও জানান, গুলশান-১ এলাকার ডিসিসি মার্কেটে শামুক কাকড়াসহ বিভিন্নস প্রজাতির মাছে ভেজাল পরীক্ষা করে দেখা হয়েছে। এসময় ২০১০ সালের মেয়াদীত্তীর্ণ মাছ বিক্রির অভিযোগে এক মাছ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমান করেছেন আদালত। তবে এ সময় দোকান মালিক উপস্থিত ছিলেন না।
জেইউ/এএইচ/এমএস