বেইলী রোডে ভেজাল বিরোধী অভিযান
ফাইল ছবি
রাজধানীর বেইলী রোডে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান শুরু করেছেন ভ্রাম্যমান আদালত। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়, বিএসটিআই ও ডিএমপি যৌথভাবে এ অভিযান শুরু করেছে। রোববার বেলা ৩টার দিকে এ অভিযান শুরু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র উপ-কমিশনার(মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম।
তিনি জাগোনিউজকে বলেন, ভোক্তা অধিকার নিশ্চিতকল্পে রমজানে পরিকল্পনা মাফিক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হবে। এরই অংশ হিসেবে রোববার বেলা ৩টা থেকে বেইলী রোড এলাকায় ঢাকা মেট্রোপলিটনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল কাদেরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে এব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এএইচ/পিআর