বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে সেমিনার


প্রকাশিত: ১০:০৭ এএম, ২১ জুন ২০১৫
ফাইল ছবি

আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা ও তার সদস্য দেশসমূহের সমন্বয়ে পালিত হচ্ছে ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস’। এ উপলক্ষে রোববার চট্টগ্রাম নৌ অঞ্চলে ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি)’ অডিটরিয়ামে নৌবাহিনীর ব্যবস্থাপনায় সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফি পরিদপ্তরের পরিচালক ক্যাপ্টেন মীর ইমদাদুল হক প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বিশ্ব অর্থনীতির সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় যেমন সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের প্রসার, সমুদ্রের প্রাকৃতিক সম্পদ আহরণ, সমুদ্র বিজ্ঞান ও গবেষণা, প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয়ে হাইড্রোগ্রাফির গুরুত্ব উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, সমগ্র বিশ্বের প্রায় ৭১ শতাংশ এলাকা সাগর ও মহাসাগর দিয়ে পরিবেষ্টিত এবং বিশ্ব বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সমুদ্র পথে পরিচালিত হচ্ছে। এ ছাড়া সমুদ্রে বিভিন্ন কর্মকাণ্ড, যেমন তেল/গ্যাস অনুসন্ধান, ড্রেজিং কর্মকাণ্ড, স্থাপনা নির্মাণ, সমুদ্রে পরিবেশ পর্যবেক্ষণ, অ্যাকুয়াকালচার, খনিজ অনুসন্ধান, জ্বালানি, বায়োমেডিসিন এবং ওশানোগ্রাফিক গবেষণা কার্য পরিচালনার জন্য হাইড্রোগ্রাফিক কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম।

এসএ/আরএস/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।