রাজধানীর পল্টনে দোতলা বাড়িতে আগুন
প্রতীকী ছবি
রাজধানীর পল্টনে জোনাকি সিনেমা হলের গলির একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার দুপুর ৩ টা ১৫ মিনিটে এই আগুনের সূত্রপাত হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান।
তিনি জানান, দোতলা বাড়িটির চারপাশ দিয়ে ধোঁয়া দেখা গেলে এলাকাবাসী ফায়ার সার্ভিসে ফোন দেয়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৩ টি ইউনিট কাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এআর/জেইউ/এসএইচএস/পিআর/এসআরজে