সংসদ সদস্য পদ হারাচ্ছেন মায়া : দুদক আইনজীবী


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২৪ জুন ২০১৫

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার রায়ের পর তিনি আর সংসদ সদস্য থাকতে পারবেন না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী। বুধবার মামলার রায়ের পর দুদক আইনজীবী সাংবাদিকদের এ কথা জানান।

এসময় দুদক আইনজীবী বলেন, রায়ের পর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সংসদ সদস্য পদ থাকা সংবিধানের সাথে সাংঘর্ষিক। তিনি বলেন, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা প্রয়োজন।

এ বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন, এ রায়ের ফলে সংসদ সদস্যপদের সাথে মন্ত্রিত্বও অবৈধ হলো মায়ার জন্য। ফলে তিনি আর মন্ত্রীর পদেও থাকতে পারবেন না।

এসকেডি/আরআইপি/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।