সুপ্রিম কোর্টে দুই চোরকে গণপিটুনি


প্রকাশিত: ১০:১২ এএম, ২৪ জুন ২০১৫
প্রতীকী ছবি

ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় দুই চোরকে শনাক্ত করে গণপিটুনি দিয়েছে সুপ্রিম কোর্ট সোনালী ব্যাংক শাখার কর্মকতা ও কর্মচারীরা। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অবস্থায় ওই দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট শাখা সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আফসানা আকতার। টাকা জমা দেওয়ার এক পর্যায়ে তিনি তার ব্যাগ রেখে চেক লিখতে যান। এমন সময় তার ব্যাগ নিয়ে আলম (২৮) ও বাবু (২৭) দুই ব্যক্তি পালিয়ে যায়।

পরে বুধবার আলম ও বাবু আবারো সোনালী ব্যাংকে এলে সিসি ক্যামেরায় শনাক্ত করে তাদের ধরে গণপিটুনি দেন সুপ্রিম কোর্ট ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা।

বিএ/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।