তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ


প্রকাশিত: ১০:২৭ এএম, ২৪ জুন ২০১৫

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক এক নেতার মোটর সাইকেল আটক করাকে কন্দ্রে করে কলেজের সামনের সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

বিক্ষোভের সময় কলেজের ফটকে একটি প্রাইভেট কারে ভাংচুর চালায় তারা। পরে মোটরসাইকেল আটককারী এসআই আব্দুল মান্নানকে পুলিশ কর্তৃপক্ষ প্রত্যাহারের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

বিক্ষোভের কারণে বেলা ৩টা থেকে মহাখালী-গুলশান-বাড্ডার পথে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বাড্ডা ও গুলশানের বিভিন্ন গন্তব্যের যানবাহন সড়কে আটকা পড়ায় শত শত যাত্রী পড়ে চরম ভোগান্তিতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার এসআই জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল ৪টার পর থেকে  যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জেইউ/এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।