নতুন জঙ্গি সংগঠনের আর্থদাতাসহ আটক ২


প্রকাশিত: ০৫:০৭ এএম, ২৫ জুন ২০১৫

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নতুন একটি জঙ্গি সংগঠনের প্রধান এবং অর্থ যোগানদাতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। বুধবার দিবাগত রাতে তাদের আটক করে ডিবি দক্ষিণের একটি দল।

আটকৃতদের কাছ থেকে তিনটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে নতুন জঙ্গি সংগঠন ও আটককৃতদের নাম জানা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানায় ডিএমপি।

এআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।