সুগন্ধি চাল রফতানিতে আয় সাড়ে ৪ হাজার মিলিয়ন ডলার


প্রকাশিত: ০৮:১২ এএম, ২৫ জুন ২০১৫

গত ২০১৩-১৪ অর্থবছরে বিভিন্ন দেশে সুগন্ধি চাল রফতানি করে ৪ হাজার ৮৪৮ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে  মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকার সুগন্ধি চাল রফতানি করে ইতালি থেকে এক হাজার ৬৫৬ দশমিক ৫৪ মিলিয়ন মার্কিন ডলার, সৌদি আরব থেকে এক হাজার ১৬৭ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাষ্ট্র থেকে ৭২০ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।

তিনি আরো বলেন, মালয়েশিয়া থেকে ২৮৪ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার, অস্ট্রেলিয়া থেকে ২৬৬ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার, সিঙ্গাপুর থেকে ২০৫ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার এবং কানাডা থেকে ১১৭ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। এছাড়া শ্রীলংকায় জি টু জি পর্যায়ে ২৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল রফতানি করা হয়েছে।

এইচএস/ এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।