মালয়েশিয়ায় জালালাবাদ পরিষদের কমিটি গঠন
সাংবাদিক আহমাদুল কবিরকে সভাপতি ও কামরুল হাসান রতনকে সাধারণ সম্পাদক করে মালয়েশিয়ায় জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের রেস্টুরেন্ট রাজধানীতে ইফতার-পূর্ব এক জরুরি আলোচনা সভায় এ গঠন গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি নুর মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম, নুরুল আমীন খান, জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাদিক কাজিন, সাংগঠনিক সম্পাদক মো. আলী নূর, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, অর্থ সম্পাদক মাওলানা নুরুল আমিন আলেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাঈম আহমদ এবং প্রচার সম্পাদক ওয়াদুদ খান।
নব-নির্বাচিত সভাপতি আহমাদুল কবির বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত জালালাবাদবাসীর কল্যাণে এ সংগঠন সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে। আমি আমার ওপর আপনাদের দেয়া অর্পিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাবো।
সাধারণ সম্পাদক কামরুল হাসান রতন বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত জালালাবাদবাসীর কল্যাণে এ সংগঠন যাতে আরো সফলভাবে কাজ করতে পারে সেজন্য আমি আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করবো।
পরিষদের সহ-সভাপতি নূর মিয়ার সভাপতিত্বে জরুরি আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, মো. হারুনুর রশিদ, মো. জামাল, মাসুদ আহমেদ, মো. মতিউর রহমান, মো. মোফাচ্ছের হোসেন, মিজানুর রহমান, আকবর হোসেন, মোয়াজ্জিন হোসেন, মো. জাকির হোসেন, মাহমুদুল হাসান, সফেদ আহমেদ, মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মো. উজ্জল, জাকারিয়া আহমেদ, জুয়েল আহমেদ, জহিরুল হক, আব্দুল মুসাব্বির, ওবায়দুর রহিম প্রমুখ।
বিএ/আরআই