‘আমি একা হয়ে গেছি’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৯ এএম, ০২ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে স্মরণ করে দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘আমি বড় একা হয়ে গেলাম। আমাদের জুটি ভেঙে গেছে। আর কেউ আমাকে কখনও বড় ভাইয়ের মতো পরামর্শ দেবে না।’

শনিবার দুপুরে বনানীর ৩২ নম্বর রোডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ দেখতে এসে এভাবেই কথাগুলো বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তিনি।

সাঈদ খোকন বলেন, ‘আমি একা হয়ে গেছি। দু’জন মিলে আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন দেখেছিলাম। এখন জানি না ভবিষ্যতে সে স্বপ্নের কী হবে?’

তিনি বলেন, ‘বড় ভাই হিসেবে আনিসুল হক সবসময় আমার পাশে ছিলেন। এখন আমার কাছে সবকিছু অন্ধকার মনে হচ্ছে।’

এএসএস/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।