আনিসুল হকের মৃত্যুতে মন্ত্রিসভার শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১২ এএম, ০৭ ডিসেম্বর ২০১৭

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, খ্যাতিমান টেলিভিশন ব্যক্তিত্ব, সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা আনিসুল হকের মৃত্যুতে মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করেছে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।’

মেয়র আনিসুল হক ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২ ডিসেম্বর তার মরদেহ ঢাকায় আনা হয় ও বনানী কবরস্থানে দাফন করা হয়।

আরএমএম/এমআরএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।