মগবাজারে ১৪ তলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮

রাজধানীর মগবাজার ২ আউটার রোড সংলগ্ন মৌচাক সড়কে একটি ১৪ তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

গ্রিন অস্ট্রাল নামে ওই ভবনটিতে শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

agun5.jpg

ফায়ার সার্ভিস সদর দফতরে কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আসেনি। ৭টি ইউনিট কাজ করছে।

আগুনে ভবনটির বেসমেন্টে রাখা গাড়িগুলোতে ক্ষতির আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।