আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের স্রোত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৪ জানুয়ারি ২০১৮

৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যে শুরু হবে হেদায়েতি বয়ান। বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন হেদায়েতি বয়ান করবেন।

আজ বেলা ১১টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপর মো. হারুন অর রশীদ।

man

আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর থেকেই মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

সরেজমিনে দেখা গেছে, শনিবার সন্ধ্যার পর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন।

media

শনিবার রাত ১২টা থেকে যানবাহন চালাচল বন্ধ থাকায় মুসল্লিরা ভোর ৪টা থেকে ইজতেমা ময়দানের দিকে ছুটে যাচ্ছেন। অনেক মুসল্লি পায়ে হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন।

আখেরি মোনাজাতে নিরাপত্তা
গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ জানান, আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় পুলিশের সাত হাজারের বেশি পুলিশ নিয়োজিত থাকবে। এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।

media

আজ (রোববার) সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। বাংলাদেশের কাকরাইলের মাওলানা মো. জোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানিয়েছেন ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন।

চার দিন বিরতি দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফা শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আসর।

মো. আমিনুল ইসলাম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।