‘বারবার আমাদের রিজিক আর ভাগ্যের দোহাই দিচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ৩১ মার্চ ২০২৬
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে ইপিএস কর্মীদের মানববন্ধন

অটোরোস্টারসহ ৫ দাবিতে মানববন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ান ভাষা পরীক্ষায় পাস করে রোস্টার থেকে ডিলিট হওয়া ‘এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস)’ কর্মীরা।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে রোস্টার থেকে ডিলিট হওয়া ২০২২ ও ২০২৩ সালের ব্যাচের ইপিএস কর্মীরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে রোস্টার থেকে ডিলিট হওয়া আব্দুল বাতেন বলেন, ভাষা পরীক্ষায় পাস করেও আমাদের স্বপ্নভঙ্গ হচ্ছে। দুই বছর রোস্টারে রেখে একবারও আমাদের ফাইল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কোরিয়া পাঠায়নি। বারবার আমাদের রিজিক আর ভাগ্যের দোহাই দিচ্ছে। আমাদের ভবিষ্যৎ এখন হুমকির মুখে। আমাদের জীবন থেকে তিন থেকে ছয় বছর হারিয়ে গেছে। সেজন্য ২০২২ ও ২০২৩ সালে ব্যাচের শিক্ষার্থীরা বারবার আমরা আন্দোলন করে আসছি। আমরা চাই আমাদের অটোরোস্টার করা হোক, আমাদের ফাইল কোরিয়া পাঠানো হোক।

jagonews24

এসময় পাঁচটি দাবি তুলে ধরেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া সোহেল খান।

ভিসাপ্রত্যাশীদের দাবি

• ২০২২ ও ২৩ সালে ডিলিটকৃত সবাইকে অটোরোস্টার করতে হবে।

• সবার ফাইল ৮-১০ বার কোরিয়ান মালিকদের নিকট পাঠাতে হবে।

• ইস্যু বৃদ্ধির জন্য দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

• বোয়েসেলের নূরুল ইসলাম কিরনসহ সব অজ্ঞ কর্মকর্তাকে বিনাশর্তে পদত্যাগ করতে হবে।

• অটোরোস্টার না করা পর্যন্ত সব ধরনের সার্কুলার বন্ধ করতে হবে এবং এরই মধ্যে যেসব সার্কুলার দেওয়া হয়েছে সেগুলো স্থগিত করতে হবে।

আরএএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।