টেকনাফে দেশীয় অস্ত্র ও বন্দুক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ৩১ মার্চ ২০১৮

কক্সবাজারের টেকনাফ থানার অন্তর্গত বাহারছড়ায় দুটি বন্দুক, দুই রাউন্ড লাইভ অ্যামুনিশান ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড বাহিনী।

শনিবার সকালে কোস্টগার্ড পূর্ব জোনের সিজি আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন।

কোস্টগার্ড সদর দফতরের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, অভিযানে বাহারছড়া সাপমারা জোড়ার উত্তর শিলখালি ৫নং ইউনিয়ন হতে একটি একনলা বন্দুক, একটি একনলা ঠেলা বন্দুক, দুই রাউন্ড লাইভ অ্যামুনিশান ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত দেশীয় বন্দুক, অ্যামুনিশান ও অন্যান্য অস্ত্র টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জেইউ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।