কড়াইল-ভাঙাওয়াল সড়কের উদ্বোধন
বেসরকারি সংস্থা ব্র্যাক এবং কড়াইলবাসীর উদ্যোগে ৮৩০ ফুট দীর্ঘ সড়কের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) কড়াইল বেলতলা আদর্শনগর হতে ভাঙাওয়াল সড়কের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র জামাল মোস্তফা।
এ সময় তিনি বলেন, ধনী-গরিব নির্বিশেষে উন্নত নাগরিক সেবা দিতে ডিএনসিসি সবসময় জনগণের পাশে থাকবে। নাগরিক হিসেবে সবাই নিজ-নিজ দায়িত্ব পালন করলে ঢাকা শহরকে উন্নত শহরে পরিণত করতে বেশি সময় লাগবে না।
কড়াইলসহ অন্য বস্তিগুলোর উন্নয়নে ডিএনসিসির সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ সহযোগিতা করবে বলে তিনি জানান।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, মো. নাসির, আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও ব্র্যাকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএস/এএইচ/জেআইএম