হাতিরঝিলের বর্জ্য পরিষ্কারে ইইউ প্রতিনিধি দল

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১৮ অক্টোবর ২০১৮

জনসচেতনার লক্ষ্যে হাতিরঝিল লেকে পড়ে থাকা প্লাস্টিকের বর্জ্য কুড়িয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। প্লাস্টিক পণ্যের বিরুদ্ধে সচেতনতা আনতেই এ কর্মসূচি পালন করেছেন তারা।

ইউরোপীয় ইউনিয়নের ঢাকার কার্যালয় থেকে বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসিয়ে টিয়েরিঙ্কের নেতৃত্বে হাতিরঝিল লেকের প্লাস্টিক পণ্যের বর্জ্য কুড়ানো হয়। এতে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কর্মীরা অংশ নেন।

প্লাস্টিক পণ্যের দূষণ প্রতিরোধে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। সে অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন প্লাস্টিক পণ্যের বিষয়ে নিরুৎসাহিত করে আসছে। এ লক্ষ্যে ইইউ প্রতিনিধি দল হাতিরঝিলের প্লাস্টিক পণ্য কুড়িয়ে সচেতনতা আনতে এ কর্মসূচি পালন করেছে।

জেপি/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।