মেননের নির্বাচনী ক্যাম্প গুঁড়িয়ে দিল ডিএসসিসি
সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচকে কেন্দ্র করে গড়ে ওঠা ঢাকা-৮ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেননের নির্বাচনী ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় সরকারি ১২ তলা ভবনের সামনে অস্থায়ীভাবে গড়ে ওঠা নির্বাচনী ক্যাম্পটি গুঁড়িয়ে দেয় ডিএসসিসির বুলডোজার।
সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা পোস্টার-ফেস্টুন ও ব্যানারসহ নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের কর্মসূচি শেষ করার পর আজ থেকে নির্বাচনী ক্যাম্প অপসারণের পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এরই ধারাবাহিকতায় আজ (শনিবার) ঢাকা-৮ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য রাশেদ খান মেননের নির্বাচনী ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে সিটি কর্পোরেশন।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে সেগুনবাগিচায় এ নির্বাচনী ক্যাম্প অপসারণ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর জাহিদ হোসেন, কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, হাসিবুর রহমান মানিকসহ ডিএসসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।
এএস/এমএমজেড/এমকেএইচ