ডেঙ্গু সচেতনতায় ঢাবিতে লিফলেট বিতরণ ছাত্রদলের

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) লিফলেট বিতরণ ও স্টিকার লাগানোর কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।

শনিবার (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়া ও ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে টিএসসি এলাকায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন স্থানে স্টিকার লাগানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নাছির উদ্দিন শাওন বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ- যা আমাদের অসচেতনতার জন্যই ছড়ায়। এতে প্রতিবছর লাখ লাখ মানুষ যেমন আক্রান্ত হন, তেমনই অনেক প্রাণও ঝরে যায়। সেজন্য দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধের জন্য সচেতনতামূলক স্টিকার ও লিফলেট বিতরণের মাধ্যমে সারাদেশের মানুষকে সচেতন হতে উৎসাহিত করতে আমাদের এ কার্যক্রম।

এফএআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।