জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পে এমপিদের সম্পৃক্তের সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৫ নভেম্বর ২০১৯

জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্প গ্রহণের সময় সংসদ সদস্যদের সম্পৃক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ধরনের প্রকল্প গ্রহণের সময় স্থানীয় জনগণের চাহিদা ও অগ্রাধিকার বিবেচনায় রাখারও সুপারিশ করে কমিটি।

সোমবার (৪ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়।

সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপ-মন্ত্রী হাবিবুন নাহার, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, মো. রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশ নেন।

বৈঠকে স্পেনের মাদ্রিদ অনুষ্ঠিতব্য কপ-২৫ সম্মেলনে বাংলাদেশের কান্ট্রি পজিশন ও সার্বিক প্রস্তুতি, নির্মল বায়ু ও টেকসই পরিবেশ (কেইস) প্রকল্প, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে ইয়ুথ পলিসি ডায়লগ সভায় ফলাফল নিয়ে আলোচনা হয়। কপ-২৫ সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ে মন্ত্রণালয়, সিভিল সোসাইটি একই মতৈক্যে আছে সেই বিষয়টি তুলে ধরার সুপারিশ করে কমিটি।

বৈঠকে কমিটি বিশ্ব পরিবেশ বিপর্যয় নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাব আনতে সিদ্ধান্ত গ্রহণ করে।

এইচএস/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।