মানবাধিকার প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১৫ আগস্ট ২০২০

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, মানবাধিকার প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর জীবনের লক্ষ্য। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত আলোচনা সভায় ‘অনলাইন কনফারেন্স’ সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি বলেন, যে ব্যক্তি আজীবন দেশের স্বাধীনতা আর এদেশের মানুষের জন্য ত্যাগ করে গেছেন তাকেই আজকের এই দিনে সপরিবারে নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের শিকার হতে হয়। এমন কলঙ্কময় ইতিহাস বিশ্বের আর কোথাও নেই।

jagonews24

তিনি বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে জানার কোনো শেষ নেই। মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন নিবেদিত ছিলেন। তিনি অত্যন্ত দূরদর্শী নেতা ছিলেন। জাতিসংঘের ঘোষিত ১৫ বছর আগে তিনি শিশু আইন করেছেন। নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদের সাত বছর পূর্বে এর সকল অনুচ্ছেদ বঙ্গবন্ধু আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন।

কমিশনের সকল কর্মকর্তা/কর্মচারীকে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করার আহ্বান জানান। সভায় কমিশনের অবৈতনিক সদস্য ড নমিতা হালদার, জেসমিন আরা বেগম, মিজানুর রহমান খান, চিংকিউ রোয়াজা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেইউ/এমআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।