আফতাবনগর হাটে ‘গাজীপুরের ডন’, দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১৬ জুলাই ২০২১

নাম ‘গাজীপুরের ডন’, ওজন প্রায় ৩৮ মণ। যার দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা। ‘গাজীপুরের ডন’ মূলত ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়।

শুক্রবার (১৬ জুলাই) রাজধানীর মেরুল বাড্ডার আফতাবনগরের হাটে নিয়ে আসা হয়েছে গরুটি।

গরুর মালিক এখলাস উদ্দিন গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা। তিনি জাগো নিউজকে জানান, অস্ট্রেলিয়ান জাতের গরুটির বয়স প্রায় সাড়ে তিন বছর।

jagonews24

খামারি এখলাস উদ্দিনের দাবি—তার এ গরুটি এবারের কোরবানির বাজারে দেশের সবচেয়ে বড় গরু। যার দৈর্ঘ্য সাড়ে ১০ ফুট। বুক চাওড়া ৯ ফুট ২ ইঞ্চি।

তিনি জানান, প্রায় আড়াই মাস আগে গাজীপুরের প্রাণিসম্পদ কর্মকর্তারা তার গরুটি দেখতে গিয়েছিলেন। তখন তারা জানিয়েছিলেন- গরুটির অন্তত এক হাজার ৪০০ কেজি মাংস হবে। এরপর থেকে প্রতিদিন দুই থেকে আড়াই কেজি হারে মাংস বেড়েছে গরুটির শরীরে বলে দাবি এখলাসের।

jagonews24

এখলাস উদ্দিন বলেন, ‘দুই বছর আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে এক লাখ টাকায় গরুটি কিনেছিলাম। এরপর থেকে আমি গরুটি পালছি। আমার খামারে আর কোনো গরু নেই।’

তিনি বলেন, ‘দুই বছর চার মাস পালনকালে খাবার দিতে অনেক টাকা খরচ হয়েছে, শ্রমও অনেক দিতে হয়েছে। শেষ কয়েক মাস প্রতিদিন এক হাজার থেকে ১২শ টাকার খাবার খেয়েছে। ভালো দামে বিক্রি করতে পারলে লাভবান হব।’

jagonews24

এদিকে, আফতাবনগরের হাটে গাজীপুরের কাপাসিয়া থেকে আরেকটি বড় আকারের গরু আনা হয়েছে। সেটির দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ। এটার নাম দেয়া হয়েছে—‘বিগ বস’।

এনএইচ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।