তাঁত বোর্ডের নতুন চেয়ারম্যান রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ তাঁত বোর্ডের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সদস্য (অতিরিক্ত সচিব) মো. রেজাউল করিম।

সোমবার (১৩ সেপ্টেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অপরদিকে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী হোসেনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. রেজাউল হক।

আরএমএম/এইচএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।