‘দলীয় প্রতীকে নির্বাচন সরকারের ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত’


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, “দলীয় প্রতীকে নির্বাচন এই অবৈধ সরকারের ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত। মুল ষড়যন্ত্র দেশবাসী ও বিশ্ববাসীকে ধোঁকা দেয়া। কিন্তু তারা জানে না এ নির্বাচন একটি কঠিন নির্বাচন।”

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, এই নির্বাচননে যদি আওয়ামী সন্ত্রাসী ও তাদের পেটোয়া পুলিশ বাহিনী হস্তেক্ষপ করে তাহলে তৃণমমূল থেকে যে আন্দোলন ছড়িয়ে পড়বে সরকার তা সামাল দিতে পারবে না।

সরকার এমন একটি স্বৈরশাসক যারা প্রশাসনকে ধ্বংস করে আইনশৃংঙ্খলা বাহিনীকে নিজেদের পকেটে ভরেছে বলেও মন্তব্য করেন বিএনপির এ আইনজীবি নেতা।

সব ষড়যন্ত্র নসাৎ করে সরকারের পতন আসন্ন দাবি করে তিনি আরো বলেন, আগামী দিনের আন্দোলনে বেগম জিয়ার নেতৃত্বে রাস্তায় নামলে লাখ মানুষ রাস্তায় নামবে। প্রয়োজনে বুলেট উপেক্ষা করে। তাদের (সরকারের) সবকিছু ধুলোয় মিশে যাবে।
 
আয়োজক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলে সভাপতি এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির সহ -তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশারফ হোসেন, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।