সেলিমা রহমানকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক মনোয়ারুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
হাসপাতালে চিকিৎসাধীন বেগম সেলিমা রহমানকে দেখতে যান আ ন ম মনোয়ারুল কাদির বিটু/ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

তিনি শুক্রবার বিকেলে হাসপাতালের যান। এসময় তিনি সাবেক মন্ত্রী সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

সেলিমা রহমান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গত ২২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

কেএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।