মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, লোহাগাড়ায় ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৮ আগস্ট ২০২৩

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কানুরাম বাজার এলাকায় স্বপন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরও পড়ুন>> বেশি দামে ডিম বিক্রি করায় চট্টগ্রামে ৭ দোকানিকে জরিমানা

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে স্বপন ফার্মেসিতে অভিযান চালানে হয়। অভিযানে ওই ফার্মেসি থেকে বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। এসময় ফার্মেসি মালিক রূপন কান্তি নাথকে (৪৫) ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আগামী ৭ দিনের মধ্যে দোকান থেকে সব ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও শরীফ উল্যাহ।

ইকবাল হোসেন/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।