মোটরসাইকেলের নিবন্ধন ফি কমলো ৪৩ শতাংশ


প্রকাশিত: ১১:০০ এএম, ২৮ মার্চ ২০১৬

ঘোষণার প্রায় ছয় মাস পর মোটরসাইকেল নিবন্ধন ফি কমিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ বিষয়ে সোমবার বিআরটিএ-এর পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় মোটরসাইকেল নিবন্ধনের কর ও ফি ইঞ্জিনের ক্ষমতাভেদে ৩৩ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

বিআরটিএ-এর প্রজ্ঞাপনে বলা হয়, ১০০ সিসি মোটরসাইকেলের নিবন্ধনে এখন থেকে ১৩ হাজার ৯১৩ টাকার পরিবর্তে ৯ হাজার ৩১৩ টাকা দিতে হবে। আর ১০০ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন ফি ২১ হাজার ২৭৫ টাকা থেকে কমিয়ে ১২ হাজার ৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০১৪ সালের ১ জানুয়ারি মোটরসাইকেল নিবন্ধনের ফি ৪০ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর চলতি বছরের প্রথম দিন থেকে যানবাহনে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং বেতার তরঙ্গ শনাক্ত করার ট্যাগ বাধ্যতামূলক করা হয়।

সরকার মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে আনার উদ্যোগ নেওয়ার পর গত সেপ্টেম্বরে বিষয়টি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়। এর ছয় মাস পর আজ বিআরটিএ ফি কমানোর ঘোষণা দিলো।

এমএম/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।