`দুর্নীতি কমাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে`


প্রকাশিত: ০৯:০৬ এএম, ২৯ মার্চ ২০১৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি কমাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তরুণরা এগিয়ে এলে যেকোনো কিছু করা সম্ভব।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ- ২০১৬’র কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার  জাতীয় প্রেসক্লাবের সামনে র্যা লি শেষে দুদক চেয়ারম্যান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কোনো বাংলাদেশি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি প্রতিরোধ ও কমাতে সব পদক্ষেপ নিতে কর্মসূচি নিয়েছি। আশা করি, জনগণ ও দেশ দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি পাবে।

এএস/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।