আলমের কথায় কাজী শুভ’র গান
‘জনম জনম বুকের মাঝে/রাখবো তোমায় খুব যতনে’- এমন কথার একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক কাজী শুভ। জিয়াউদ্দিন আলমের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ।
শুভ জানান, গতকাল সোমবার, ২৮ মার্চ গানটির রের্কডিং হয়েছে লালমাটিয়া রেজয়ানের স্টুডিওতে।
এই গান গাওয়া প্রসঙ্গে শুভ বলেন, ‘প্রথমবারের মত জিয়াউদ্দিন আলমের লেখা গান গাইলাম। অনেকদিন পর একটি ভালো গান করেছি। রেজয়ান খুব চমত্কার গানের সুর করেছেন। আশা করছি শ্রোতাদের ভাল লাগবে।’
জিয়াউদ্দিন আলম বলেন, ‘শুভর সাথে ইচ্ছা ছিলো কাজ করার। অবশেষে সে ইচ্ছে পূরণ হলো। আশা করছি গানটি সবার ভাল লাগবে।’
পহেলা বৈশাখ উপলক্ষে তৈরি হওয়া ‘রেজয়ান শেখ ফিচারিং মিশ্র অ্যালবাম’- এ বাজারে আসবে গানটি।
এলএ/আরআইপি