মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই। বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বাউল শিল্পী মুক্তা সরকার তার ফেসবুক পোস্টে লেখেন, আমরা গভীরভাবে শোকাহত। আহা সুনীল কাকা! কণ্ঠ শুনলেই বুঝতেন আমি আসছি। ‘মা’ বলে ডাকতেন। পালাগানের মঞ্চে একসঙ্গে কত গান, কত কথা, সবই এখন স্মৃতি হয়ে গেল। ওপারে ভালো থাকবেন, শ্রদ্ধেয় গুণী শিল্পী।

মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন সুনীল কর্মকার। ভরাট ও আবেগময় কণ্ঠে যেকোনো আসর একাই মাতিয়ে তুলতে পারতেন তিনি। বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম-একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন এই শিল্পী। বলা যায়, গানই ছিল তার রক্তের সঙ্গে মিশে থাকা সাধনা।

মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার

বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনেই গানের জগতে নিজেকে সঁপে দেন সুনীল কর্মকার। দুর্ভাগ্যবশত সেই সময়েই তিনি চিরতরে হারান চোখের আলো। তবে অন্ধত্ব তার জীবনের পথ রোধ করতে পারেনি। নেত্রকোনায় জন্ম নেওয়া সুনীল কর্মকার দৃষ্টিশক্তি হারিয়েও গানের সাধনা থেকে এক মুহূর্তের জন্যও সরে যাননি।

ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে সুর বসিয়ে কণ্ঠ দিয়েছেন তিনি। বহু জনপ্রিয় ও খ্যাতনামা গান রয়েছে তার। পাশাপাশি তার নিজের লেখা গানের সংখ্যাও কম নয়-প্রায় দেড়শ থেকে দুইশোর কাছাকাছি গান রচনা করেছেন তিনি।

এমআই/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।