প্রথমবার মিউজিক ভিডিওতে নিলয়-শখ


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২৯ মার্চ ২০১৬

জনপ্রিয় তারকা জুটি নিলয় ও শখ। প্রেমের গন্ডি পেরিয়ে তারা এখন সংসারী। বিয়ের পর তাদেরকে বেশ কিছু নাটকে একসঙ্গে কাজ করতে দেখা গেছে।

তবে এই প্রথমবারের মতো হালের আলোচিত এই জুটি মিউজিক ভিডিওতে কাজ করলেন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত দুজনই।

এ প্রসঙ্গে নিলয় বলেন, ‘আমরা এবারই প্রথম কোনো মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করলাম। আশা আছে ভালো কিছু হবে। দর্শকরা আমাদের কাজে প্রশংসা করবেন এটাই প্রত্যাশা কছি।’

নবীন দুই কণ্ঠশিল্পী আমিদ ও স্বর্ণার গাওয়া ‘এই সময়’ শিরোনামের গানটি তৈরি করেছেন সাজিদ। এর নির্দেশনা দিয়েছেন সাকিব নজর। এবারের পহেলা বৈশাখে মিউজিক ভিডিও হিসেবে এটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

আরো জানা গেছে, চলতি সপ্তাহে তিন দিন এর দৃশ্যায়ন হয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায়। এছাড়া তারা কাজ করেছেন নির্মাতার স্টুডিও বাটারসাকিবে সবুজ পর্দায়। কারণ এতে প্রচুর ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ থাকছে।

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।