রাগ ভেঙ্গে ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাবে ভারত


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৯ মার্চ ২০১৬

অবশেষে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের (ডব্লিউসিবি) ওপর থেকে রাগ কমিয়েছে ভারত! ২০১৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে সিরিজের মাঝ পথেই যেভাবে ভারত থেকে দেশে ফেরত গিয়েছিল ক্যরিবীয়রা, তাকে দু’দেশের ক্রিকেট বোর্ডের মাঝে দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। ওই সময় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ঘোষণা দিয়েছিল নিকটবর্তী সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফর করতে যাবে না তারা। তবে শেষ পর্যন্ত রাগ কমে এলো বিসিসিআইয়ের এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার ঘোষণাও দিয়ে ফেলেছে ভারত। বিষয়টা নিশ্চিত করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বোর্ড প্রেসিডেন্ট ডেভ ক্যামেরন এই তথ্য দিয়ে জানিয়েছেন, আইসিসির ভবিষ্যত টুর্নামেন্ট সূচির (এফটিপি) মধ্যে এই সিরিজ ইতিমধ্যে যুক্ত করা হয়েছে। যদিও দিন-তারিখ এখনও ঠিক হয়নি।

গত ২০১৪-তে ভারতের মাটিতে সিরিজ মাঝ পথেই চেড়ে চলে যেতে হয়েছিল ক্যারিবীয় ক্রিকেটারদের। যার ফলে দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্কে সমস্যা তৈরি হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ ওভাবে মাঝ পথে সিরিজ ছেড়ে যাওয়া বড় ক্ষতির মুখে পড়তে হয়েছিল ভারতকে। দেশের ক্রিকেটের আভ্যন্তরীন সমস্যার জন্যই ওই সময় ওয়েস্ট ইন্ডিজ আর খেলতে চায়নি।

ক্যামেরন জানিয়েছেন, আগামী জুলাই-আগস্টে হওয়ার সম্ভাবনা রয়েছে এই সিরিজটি। এখন শুধু ভেন্যু ঠিক হওয়ার অপেক্ষায়। তাহলেই দিন ঠিক করে ফেলা হবে। সে সময়ই হবে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ। জুনে শুরু হয়ে আগস্টে শেষ হওয়ার কথা সিপিএল-এর। এমন অবস্থায় যারা জাতীয় দলের হয়ে খেলবেন সে সব ক্যারিবিয়ান ক্রিকেটাররা সিপিএল-এ খেলতে পারবেন না। এই সিরিজের মাধ্যমেই দুই দেশের ক্রিকেট সম্পর্কের উন্নতি হবে বলে আশা করছেন ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।