তাজরিন ফ্যাশনে হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ০১ এপ্রিল ২০১৬

তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তাজরিন ফ্যাশনস্ ফায়ার অ্যাকটিভেন্ট ভিকটিম নেটওয়ার্ক। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।  

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিক নিহত এবং হাজারো শ্রমিক আহত হয়।তাদের মধ্যে আরো ১৫০ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক ছিলো।আর কয়েকজন বর্তমানে সুস্থ্য হয়ে বিভিন্ন গার্মেন্টসে যোগ দিয়েছে।

তারা বলেন, শুধু মাত্র আশুলিয়াতে বর্তমানে আরো প্রায় ২০ থেকে ২৫ জন আহত শ্রমিক রয়েছে যারা কোন দিন চাকরি করতে পারবে না।উপযুক্ত চিকিৎসার অভাবে আজ তারা কর্মক্ষম। তাজরিন ফ্যাশনস অগ্নি দুর্ঘটনায় হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দিলে খেয়ে বেঁচে থাকতে পারবে।

তাজরিন ফ্যাশনস ফায়ার অ্যাকটিভেন্ট ভিকটিম নেটওয়ার্কের  সদস্যরাসহ ক্ষতিগ্রস্থ শ্রমিকরা মানববন্ধনে অংশ নেয়।

এএস/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।