প্রেসিডেন্টের সমপর্যায়ের পদ পাচ্ছেন সু চি


প্রকাশিত: ০২:৪৭ এএম, ০২ এপ্রিল ২০১৬

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করতে না পারলেও ক্ষমতাধর একটি পদ পাচ্ছেন সু চি। তার জন্য ‘স্টেট কাউন্সিলর’ নামে নতুন একটি পদ সৃষ্টি করা হয়েছে। সামরিক বাহিনীর আপত্তি সত্ত্বেও অং সান সু চির জন্য নতুন এই পদ সৃষ্টির প্রস্তাব মিয়ানমারের পার্লামেন্টের উচ্চকক্ষে অনুমোদন পেয়েছে। শুক্রবার ওই প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।
 
প্রস্তাব অনুযায়ী এই পদটি প্রেসিডেন্টের সমপর্যায়ের। এ পদের মাধ্যমে  সু চি মন্ত্রীদের সমন্বয় করতে পারবেন এবং নির্বাহীদের ওপর প্রভাব খাটাতে পারবেন।
 
সেনাবাহিনীর পক্ষ থেকে উচ্চকক্ষের সদস্য কর্নেল মিন্ট সেউই এর বিরোধিতা করে বলেন, স্টেট কাউন্সিলর ও প্রেসিডেন্ট পদ সমমর্যাদার হওয়ায় এটি সংবিধান বিরোধী। সেনাবাহিনীর এ আপত্তি উপেক্ষা করেই শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষে বিলটি পাশ হয়। বিতর্কের জন্য সোমবার বিলটি নিম্মকক্ষে উপস্থাপন করা হবে।
 
যেহেতু পার্লামেন্টের উভয় কক্ষেই  সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) একক সংখ্যাগোরিষ্ঠ অবস্থানে আছে তাই বিলটি পাশের জন্য সেনাবাহিনীর পার্লামেন্ট সদস্যদের ভোটের কোনো প্রয়োজন নেই।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।