মোহামেডানের নির্বাচন

সমঝোতা চেষ্টার পাশাপাশি লড়াইয়ের প্রস্তুতি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৩ মার্চ ২০২৬

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে মঙ্গলবার। সভাপতি পদে চারটিসহ মোট ৩৬ টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে ৩১ টি। এর মধ্যে সভাপতি পদে মনোয়নপত্র জমা পড়েছে তিনটি এবং পরিচালক পদে ২৮ টি।

শুধুমাত্র সভাপতি পদে মনোয়নপত্র তুলে জমা দিয়েছেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু। বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক এবং সাবেক পরিচালক সাজেদ এএ আদেল সভাপতির পাশাপাশি পরিচালক পদেও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সভাপতি ও পরিচালক পদে মনোয়নপত্র তুলেছিলেন শওকত আজীজ রাসেল। তিনি দুটির একটিও জমা দেননি। পরিচালক পদে মনোনয়নপত্র তুলেও আরো তিনজন জমা দেননি।

পরিচালকের পদ ১৬ টি। মনোয়নপত্র জমা পড়েছে প্রায় দ্বিগুণ। ক্লাবের একটি পক্ষ চেষ্টা করছে সমঝোতার ভিত্তিতে একটি পরিচালনা পর্ষদ তৈরি করতে। সমঝোতার চেষ্টার পাশপাশি নির্বাচনে অংশ নিতে যাওয়া পরিচালকরা ভোটারদের কাছে দোয়াও চেয়ে নিচ্ছেন।

একদিনে সমঝোতার জন্য দৌড়ঝাপ, অন্যদিকে ভোটের মাঠ গরম। মোহামেডানের নির্বাচন ঘিরে বেশ উৎসবমুখর পরিবেশ দেশের ঐতিহ্যবাহী ক্লাবটেতে। বুধবার প্রার্থীর বা প্রার্থীর প্রতিনিধির উপস্থিতে হবে মনোয়নপত্রের ওপর আপত্তি ও শুনানি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৫ মার্চ। নির্বাচন ৯ মার্চ।

যারা মনোয়নপত্র জমা দিয়েছেন

সভাপতি: বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, সাজেদ এএ আদেল।

পরিচালক: সরকার মাহবুব আহমেদ, মাসুদুজ্জামান, জহির আহমেদ, মো. লোকমান হোসেন ভূইঁয়া, মো. আবুল কালাম, সাজেদ এ এ আদেল, জামাল রানা, মো. রিয়াজ উদ্দিন, আবু হাসান চৌধুরী প্রিন্স, মো. এনায়েত হোসেন সিরাজ, মোহাম্মদ মঞ্জুর আলম, মোস্তফা কামাল, প্রকৌশলী কবীর আহমেদ ভূঁইয়া, সারওয়ার হোসেন, আমীরুল ইসলাম বাবু, মো. আব্দুর রব মাহবুব, এম এ সালাম, খায়রুল কবির খোকন, আরিফুল হক প্রিন্স, জয়নুল আবদিন ফারুক, মো. ছাইদ হাসান কানন, মো. মোস্তাকুর রহমান, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, মির্জা ইয়াসির আব্বাস, মাহবুব উল আনাম, জাকির হোসেন চৌধরী, নিলোফার চৌধুরী মনি ও মাহমুদ হাসান খান।

আরআই/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।